পবিত্র ওমরাহ হজ্ব পালনে সরাইল বিএনপি নেতার ঢাকা ত্যাগ

প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল -আশুগঞ্জ ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওয়ানা হওয়ার পূর্বে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আইনজীবী নুরুজ্জামান লস্কর তপু দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

তিনি (এড. নুরুজ্জামাল লস্কর তপু ) পবিত্র ওমরাহ হজ্ব পালনের সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করবেন।

পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ব্রাহ্মণবাড়িয়া -২আসনের দলীয় নেতাকর্মী, সমর্থকদের জন্যও দোয়া করবেন বলে জানিয়েছেন। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।