নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক আটক

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—আন্ধারুপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে হাসান আলী (৩২) এবং আব্দুল মজিদের ছেলে রতন মিয়া (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শিমুলতলা এলাকায় মহাসড়কে অবস্থান নেয় থানা পুলিশ। এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে প্লাস্টিকের বস্তায় রাখা ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।