নানা আয়োজনের মধ্য দিয়ে দশমিনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ আলোচনা সভা এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলখোলা বন্দরে গিয়ে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম শানু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মুকুল, কেন্দ্রীয় ছাত্রনেতা মুহাম্মদ নজরুল ইসলাম, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হিরন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, মাসুদ পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন, দপ্তর সম্পাদক রাজিব মিয়া, যুবদলের সদস্য সচিব একেএম শামীম খান, মেহেদী হাসন রাসেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

আন্দোলন-সংগ্রামে অনেক নেতাকর্মী আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তবুও রাজপথ ছেড়ে যাননি। এই ত্যাগ-তিতিক্ষার ফসলই বাংলাদেশের গণতন্ত্র।”