ধামইরহাটে রোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগিদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির অন্যতম সদস্য ৪৭,নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি মো.ইসমাইল হোসেন মোস্তাক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশীষ কুমার সরকার,আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আনিসুর রহমান, উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী মৌসুমী চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসহাক আলী বাবু, আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.মাহবুর হোসেন বাবু, সাবেক ছাত্রনেতা আশিক্জ্জুামান আশিকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।