
গ্রামীণ বিচার ব্যবস্থায় অসাধারণ সাফল্য দেখিয়ে ফরিদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদ। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়কালে কার্যকরভাবে গ্রাম আদালত পরিচালনার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতৈর ইউনিয়ন পরিষদকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়। এ অর্জনে চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন,
“এ অর্জন শুধু আমার নয়, সাতৈর ইউনিয়নের প্রতিটি মানুষের। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ যাতে দ্রুত ও সাশ্রয়ী উপায়ে বিচার পায়—এটাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
জানা গেছে, গত এক বছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত) সাতৈর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মোট ১৪২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। অন্যদিকে, পুরো বোয়ালমারী উপজেলার সব ইউনিয়ন মিলে মোট ৩৬৭টি মামলা নিষ্পত্তি হয়।
সাতৈর ইউনিয়ন পরিষদের এ কৃতিত্বে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও গর্বের সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, এ স্বীকৃতি গ্রামীণ বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং জনগণ দ্রুত বিচার সেবা নিতে উৎসাহিত হবে।
ফরিদপুর জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে—সাতৈরের এ সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জেলার অন্য ইউনিয়নগুলোও এ ধারায় অনুপ্রাণিত হয়ে জনগণের সেবায় আরও বেশি অবদান রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...