
“বাল্যবিবাহ ও শ্রম নয়, শিশুর অধিকার শিক্ষায় হোক পরিচয়” এ প্রতিপাদ্য নিয়ে সিলেটের গোয়াইনঘাটে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এপির সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলার গোয়াইনঘাট সদর , লেঙ্গুড়া ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু কাউছার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল কো-অর্ডিনেটর (এডভোকেসি) মোঃ জামাল উদ্দিন, ন্যাশনাল কো-অর্ডিনেটর (এক্সটার্নাল এনগেজমেন্ট) মোঃ রুহুল আমীন সরকার, গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পশ্চিম আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক ও গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম ও ঝলমল মারিয়া খংস্তিয়া প্রমুখ।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীরা একটি নাটিকা পরিবেশন করে এবং অনুষ্ঠান শেষে ১৮জন প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিশু ও যুব ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...