খুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন । এসময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এসময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।

এছাড়া তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা, খেলাধুলা ও ইবাদত করার উপদেশ দেন।

কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণ।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক বলেন, স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে।

ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন। ক্লাসে যে শিক্ষার্থী স্যারের প্রশ্নের উত্তর দিতে পেরেছে তাদেরকে পুরস্কার প্রদান করেছেন। এমন ব্যবস্থায় শিক্ষার্থীরা উৎসাহ পাবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান ইউএনও।

তিনি দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করে যে, কোনো শিক্ষার্থী যেন বৈষম্যের শিকার না হয় এবং প্রত্যেকেরই নিজস্ব চাহিদা অনুযায়ী শেখার সুযোগ পায়। শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক যেন অনুপস্থিত না থাকে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেন সব সময় ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করে,শিক্ষার মান উন্নয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বলেন ইউএনও মো. মোশারফ হোসাইন।

উল্লেখ্য, চলতি বছরে সরাইল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. মোশারফ হোসাইন যোগদানের পর থেকেই বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও ক্লাস নেন তিনি।

এদিকে, ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের পাঠদান করানোতে শিক্ষার্থীদের মধ্যে ‍ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতমহল ও অভিভাবকরা।