
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পথের ধারে ও মাঠে-ঘাটে শোভা পাচ্ছে কাশফুল। শরতের আগমন মানেই সাদা মেঘ, নীল আকাশ আর কাশফুলের সারি বাংলা প্রকৃতির এক অনুপম দৃশ্যপট। অপরূপ সাজে সজ্জিত হয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রূপে।
শরৎকাল বাংলা বর্ষপঞ্জির ভাদ্র ও আশ্বিন মাস। এ ঋতুকে বাংলার কবি সাহিত্যিক ও সুধীজন ঋতুর রানী বলে অভিহিত করেন। শ্রাবণ শেষে বিরামহীন বাদলের সমাপ্তি ঘটলেই প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। এসময় আকাশ বুকে ভেসে চলে শুভ্র মেঘ।
সূর্যের কিরণ হয় দীপ্তোজ্জ্বল আর বাতাস হয় অমলিন। শরতে সাদা কাশফুল আর শিউলির আধিপত্য ছাড়াও ফোটে আরও অনেক সহচরী ফুল। কাশফুলের পালকের অপরূপ সৌন্দর্য মন জুড়ায় সব বয়সী মানুষের।
উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের ধলাই নদীর কিনারায় শোভা পাচ্ছে কাশফুল। কাাঁশ ফুল মূলত ছন গোত্রীয় ঘাস । কাশফুল পালকের মতো নরম এবং রং ধবধবে সাদা। গাছটির চিরল পাতা খুব ধারালো, খসখসে। গ্রাম্য এলাকায় জ্বালানি, ঝাড়ু এবং ঘর ও পানের বরজের ছাউনি হিসেবে ব্যবহৃত হয়।
একসময় কমলগঞ্জ উপজেলার নদীর ধারে বিপুল সংখ্যক হারে দেখা যেত কাশফুল। কালের বিবর্তনে এর পরিমাণ অনেক কমে গেছে। কাশফুলের গাছগুলো প্রাকৃতিক ভাবেই জন্ম হয়। বেড়ে ওঠার সময় চোখে না পড়লেও ফুল ফোটার সঙ্গে সঙ্গেই সবার দৃষ্টি আকর্ষণ হয়।
উপজেলার পৌর সংলগ্ন এলাকায় কাশবানে ঘুরতে আসা শুভ ও সাগর বলেন, কাশ গাছ দেখতে ঘাস জাতীয় হলেও এর পাতাগুলো বেশ ধারালো ও খসখসে।
কাশফুল দেখতে অনেকটা ময়ূরের পালকের মতো, তবে রঙ একদম ধবধবে সাদা। এক সময় এই গাছের ব্যাপক ব্যবহার ছিল জ্বালানি, ঘরের ছাউনি, পানের বরজ ঢাকতে কিংবা ঝাড়ু তৈরিতে। এখনো কিছু কিছু এলাকায় তা দেখা মেলে।
কাশবাগানে ঘুরতে আসা আহমেদুজ্জামান আলম ও রাজন আবেদীন বলেন, কাশফুল শরতের যেমন প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, তেমনি ঝরে যাওয়ার পর ডগা সংগ্রহ করে ঝাড়ু ও বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়।
তারা আরো বলেন,কাশফুলের সৌন্দর্য মানুষের মনে প্রশান্তি আসে। আগে অনেক দেখা যেত। বর্তমানে বিলুপ্তির পথে এই গাছ। এর সংরক্ষণ করা প্রয়োজন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় নদীর ধারে, রাস্তার পাশে আর ফাঁকা জমিতে কাশফুলের অপরূপ দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এটি সবার ভালো লাগবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...