
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়, দখলদারদের হামলায় নিহত ৫৩ জনের মধ্যে ৩৫ জনই গাজা সিটির বাসিন্দা। এ ছাড়া হামলায় গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। ইসরায়েলি বাহিনীর এই অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে নতুন আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২২ জনে।
অন্যদিকে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, দখলদার বাহিনী স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শহর ও আবাসিক ভবন, তাঁবু এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার দপ্তরে হামলা চালাচ্ছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, শুধু গত চার দিনেই গাজা সিটিতে তাদের ১০টি ভবন হামলার শিকার হয়েছে। এর মধ্যে ৭টি স্কুল ও দুটি ক্লিনিকও রয়েছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।
উল্লেখ্য, গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮৭১ জন ফিলিস্তিকে হত্যা করেছে ইসলায়েল। আর তাদের বর্বর হামলায় ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন আহত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...