
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামে আজ শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আবুল খায়ের টেকনিকাল ট্রেনিং সেন্টার।
উদ্যোগ ও পরিচালনায় ছিল আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের এ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন এম আর মঈনুল হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর প্রেসক্লাব সভাপতি মো. হোসেন শান্তি, গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক, শ্রম অধিদপ্তরের সাবেক পরিচালক মফিজুল ইসলাম মদন, হেফাজতে ইসলামের নবীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান এবং কৃষ্ণনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিক্ষা, ওয়েল্ডিং, ইলেকট্রনিক্স, এয়ার কন্ডিশন, প্লাম্বিংসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এসব কোর্স বিনামূল্যে প্রদান করা হবে, যাতে স্থানীয় যুব সমাজ দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হতে পারে এবং বিদেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পায়।
ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক বলেন, “এ ধরনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নবীনগরের তরুণদের জন্য আশীর্বাদস্বরূপ। এতে তারা দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হবে।”
জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ বলেন, “এখানে কোর্স করতে কোনো টাকা লাগবে না। ডিপ্লোমা ও প্রশিক্ষণ শেষে বিদেশে গিয়ে বেশি আয় করা সম্ভব হবে।”
প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “যুব সমাজকে দক্ষ করে তুলতে এই ধরনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সময়োপযোগী উদ্যোগ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...