• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ২য় বারের মতো নকলায় ফিউচার ওয়াল্ড এর উদ্যাগে অসহায় পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

২য় বারের মতো নকলায় ফিউচার ওয়াল্ড এর উদ্যাগে অসহায় পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলায় ফিউচার ওয়াল্ড (FW) এর পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

৬ সেপ্টেম্বর (শনিবার) নকলা উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় ৩০ টির অধিক পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় ফিউচার ওয়াল্ড এর সদস্য মাসুদ রানার সঞ্চালনায় ও টিম ম্যানেজার বিলাস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা এবং অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা সংক্ষেপে বক্তব্য রাখেন এবং ফিউচার ওয়াল্ড এর সম্পর্কে প্রায় শতাধিক যুবকের এই প্লার্টফর্ম সম্পর্কে অবহিত করেন।

বক্তারা বলেন ফিউচার ওয়াল্ড ( FW) এমন একটি প্লাটফর্ম যেখানে করোনা কালীন সময় থেকে এখন পর্যন্ত গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে । শুধু তাই নয় এই প্লার্টফর্মে যুক্ত হয়ে অসংখ্য যুবকরা আয়ের সুযোগ পাচ্ছে।

এসময় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফিউচার ওয়াল্ড এর সদস্য শ্রাবণ আহমেদ , অন্তর মিয়া, প্রান্ত, সহ আরো অনেকেই।