সরাইলে শহীদদের কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন ইউএনও

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ফ্যাসিবাদ সরকারের গণঅভ্যুত্থানে নিহত ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা’র অরুয়াইল ইউনিয়নে’র বারপাইকা গ্রামের সন্তান শহীদ মো. জসিম উদ্দিন ও পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামের সন্তান শহীদ মো. রায়হান উদ্দিন এর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে উপজেলা পরিষদের অর্থায়নে অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের শহীদ জসিম উদ্দিন ও পাকশিমুল ইউনিয়নের তেলিয়াকান্দি গ্রামের শহীদ রায়হান উদ্দিন এর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

দোয়া ও মোনাজাত শেষে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন,“তাঁদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতির ইতিহাসে এই সাহসী তরুণদের আত্মদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি বলেন,সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদ থেকে আমরা শহীদদের কবরকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি।

এসময় উপস্থিত ছিলেন , সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডিএম আলী) অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজহারুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন, সমাজ কর্মী আবুল বাশার মাস্টার, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আব্দুল আজিজ,যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শফি উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. শরীফ উদ্দিন ও মো. ওমর আলী, পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য মো. হেলাল উদ্দিন সহ প্রমুখ।