
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে, ভুক্তভোগী পরিবার জমি দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এতে অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তাদের পূর্বপুরুষদের হাজিপাড়ার নিশ্চিতপুর মৌজার ৯৬০ নং দাগের রেকর্ডিয় জমি দীর্ঘদিন ধরে আত্মসাতের অপচেষ্টা করছেন প্রভাবশালী মহল। এই ঘটনায় রানীশংকৈল উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ (পিতা: মৃত কশির উদ্দিন) এবং জালাল আবেদিন (পিতা: আব্দুল হামিদ)-এর নাম উঠে এসেছে।
পরিবারটির অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার, যখন তারা তাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে রউফ বাহিনীর ৪০-৫০ জন লোক তাদের জমি দখলের চেষ্টা করে। এ সময় তারা জমি থেকে গাছ কেটে নেয় এবং বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে তাদের ‘মালাউন’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তারা বলেন, “আমরা নিরাপদে পূজা করার অধিকারে বাধাগ্রস্ত হচ্ছি। আমরা এর বিচার চাই।
এ বিষয়য়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, আপনাদের অভিযোগ আমি নিলাম।এবং এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা অফিসার এর সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...