লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে (বৃহস্পতিবার) চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন এর দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ শ্রমিকদল কার্যলয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় লোহাগাড়া সদর ইউনিয়ন শ্রমিক দল নেতা মোঃ ইকবাল এর সঞ্চানলায় মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লোহাগাড়া উপজেলা শ্রমিক দল নেতা মোঃ এস এস দেলোয়ার ।

সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমাদের নেতা তারেক রহমানকে সামনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখবো সে লক্ষ্যে কাজ করে যাবো৷

আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য উদ্যেশ্য ঐক্যবদ্ধভাবে কাজ করা । এজন্য সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাই আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্যে আমাদের আজকের আয়োজিত এ মতবিনিময় সভা৷

সভায় উপস্থিত, পুটিবিলা ইউনিয়ন শ্রমিকদল নেতা,মোঃ ইব্রাহিম,সদর ইউনিয়ন শ্রমিক দল নেতা, বুলু কোম্পানি, মোঃ নুরু হোসেন, নাছির উদ্দীন, পুটিবিলা বিএনপি নেতা, খালেক,চরম্বা বিএনপি নেতা সোলেমান,কলাউজান বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান, চরম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নুরুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি নেতা, মোঃ তাহের, আজিজুল হক,মনছুর,নাজিম উদ্দিন বাবুল, রফিকসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।