
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির আওতায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে গঠিত অধিকার সুরক্ষা কমিটি গুলোর সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৫ ইং সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক( রাজস্ব) মোহাম্মদ আলীর । সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সাইট সেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, গ্লোবাল ক্যাম্পেইন অফিসার অমৃতা দাস, এমডিপিওডি’র পরিচালক
এন্তাজ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফ উল্লাহ, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. প্রকৌশলী ফারুক হোসেন, মানিকগঞ্জ সিআরপি’র ব্যাবস্থাপক মাহবুবুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ।
সমতার বাংলাদেশ ক্যাম্পেইন, সাইটসেভার্স বাললাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ও এর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...