
জেলা কৃষক দলের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা আফরোজা খানম রিতা।
২০শেসেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ জেলা কৃষকদলের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক আফরোজা খানম রিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
কৃষক দলের বর্ধিত সভায় রিতা বলেন আমাদেরকে
দুর্বল ভেবে যেন অন্য পক্ষ ফায়দা হাসিল করতে না পারে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।মনে রাখবেন শত্রুকে কখনও দুর্বল ভাববেন না। শত্রু যতই দুর্বল হোক তারা কিন্তু আমাদের প্রতি পক্ষ ,তাই আমাদের সকল নেতাকর্মীকে সজাক ও সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে তরুণ প্রজন্মকে বোঝাতে হবে বাংলাদেশে যদি কোন দল থাকে সেটা ধানের শীষের দল বিএনপি। আসুন আমরা ধানের শীষ প্রতীককে মনে প্রাণে ধারণ করি।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আ.ত.ম জহির আলম খান লোদী, এ্যাড. নুরতাজ আলম বাহারসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...