মানিকগঞ্জে আলোকিত সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের কবিতা পাঠ ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ জয়নগরে আলোকিত সাহিত্য সংঘের উদ্যোগে গুণী কবি ও সাহিত্যিকদের নিয়ে মাসিক আলোচনা, কবিতা আবৃত্তি ও গানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কল্পনা সুলতানা এবং এস এম রাব্বি।

২৭শে সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার সকাল ১১ টায়
মানিকগঞ্জ জয়নগরে আলোকিত সাহিত্য সংঘের ঊদ্যোগে গুণী কবি ও সাহিত্যিকদের নিয়ে ” কবিতা পাঠের আসর ও আলোচনা” সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাধারণ সম্পাদক কাইয়ূম শাহজী,যুগ্ন সাধদারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ আব্দুল করিম,অধ্যক্ষ, মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।
এছাড়াও বহু গন্যমান্য বক্তিবর্গ উপস্হিত ছিলেন।

সভায় স্ব রচিত কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী।এ ছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠত হয়।

সভায় প্রয়াত ফরিদা পারভিনের গান ও কবিতা নিয়ে দ্বৈত গান পরিবেশন করেন মোঃ সামছুল আলম এবং রিনা সুলতানা। সভা
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানায়ে সমাপ্তি ঘোষনা করা হয়।