খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন কর্তৃক পঙ্খিমুড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে ২২ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস। তিনি রোগীদের চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।
সামরিক সূত্রে জানা যায়, স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সংকট নিরসনে নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করা হচ্ছে। এর ফলে দুর্গম এলাকায় বসবাসরত সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত