
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর মধুখালী উপজেলা প্রতিনিধি মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলি মোল্লা।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ফকির, মধুখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান হেলাল, অর্থ সম্পাদক মোঃ সালেহীন সোয়াদ সাম্মী, সহকারী সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, সদস্য লেলিন মাহমুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিক, পৌর ছাত্র দলের আহবায়ক রজব ইসলাম, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হোসেন রাসূম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইদ্রিস আলি, অসিম কুমার দত্ত, বিপ্রজিৎসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ডাকসু নির্বাচন চলাকালীন সময়ে চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। মধুখালী প্রেসক্লাবের সাংবাদিক সমাজ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...