ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ কেজি সরকারি চাল জব্দ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজার থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৬০০ কেজি চাল ছিল।

অভিযানের সময় জানা যায়, ছানা খা নামের এক ব্যক্তি এসব সরকারি চাল বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। খবর পেয়ে ইউএনও দ্রুত চালগুলো জব্দ করেন। “সময় ছানা খা বলেন , আমি কাছাইট সাধারণ মানুষ থেকে চাউল গুলো ক্রয় করেছি,

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া সাংবাদিকদের জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রির চেষ্টা করা হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ।

সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা যাতে কোনোভাবেই কেউ বঞ্চিত করতে না পারে, সেজন্য নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, জব্দকৃত চাল সরকারি গুদামে জমা দেওয়া হবে।

স্থানীয়রা জানান, অনেক সময় সরকারি চাল সুবিধাভোগীদের কাছে না পৌঁছে বাজারে চলে আসে, এতে প্রকৃত অসহায়রা ক্ষতিগ্রস্ত হন। এমন ঘটনায় প্রশাসনের তৎপরতা বাড়ালে এ ধরনের অনিয়ম রোধ সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।