
আমিনুল ইসলাম আহাদঃ আগামী ২৭শে সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আলী আজম, আশীষ পাল ও স্বপন দেব।
বক্তারা বলেন, দুর্গাপূজা এখন আর কেবল হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে থাকে।
তাই পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
সভায় পূজা মণ্ডপগুলোতে বিদ্যুৎ, আলোকসজ্জা, পানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, পূজা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়—সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই দুর্গাপূজা পালিত হতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...