মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরে এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম দিয়েছে। অকাল জন্ম নেওয়া প্রায় ৭ মাস বয়সী এক নবজাতকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা উত্তরপাড়ার নোয়াবাড়ি এলাকায় হাজী লাল ভূইয়ার বাড়ির পাশের ঝোপ থেকে নবজাতকের মরদেহটি পাওয়া যায়। স্থানীয়রা প্রথমে ভয়ে-শোকে হতভম্ব হয়ে ঘটনাটি পুলিশকে জানান।
দুর্ভাগ্যজনকভাবে ঝোপে থাকা শিয়াল মরদেহের বিভিন্ন অংশ খেয়ে ফেলার কারণে শিশুটি ছেলে না মেয়ে তা শনাক্ত করার সুযোগও মেলেনি।
সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে যদি নবজাতকের পরিচয় শনাক্ত না হয়, তবে মানবিক কারণে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে বোওয়ারিশ লাশ হিসেবে তার দাফনের ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত