
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ডাকবাংলো রোডে সমবেত হন। পরে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মরহুম সিদ্দিক মিয়ার বিল্ডিং-এর সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম বিশেষ কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করায় সভায় উপস্থিত থাকতে পারেননি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক কমিটির সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের সভাপতি মো. আমিনুল ইসলাম বাবলু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. আল আমিন হোসেন, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা রাফিউল আলম মিন্টু, বিএনপি নেতা ইমরান হুসাইন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি।
এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...