
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘ক্রিকেট কার্নিভাল ২.০ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনালে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০ রানের ব্যবধানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ওসমানী হলের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়। ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচ ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল-আমিন।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সবুজ। টুর্নামেন্টে সর্বোচ্চ ৯টি উইকেট শিকার করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নাফিস মাহমুদ। ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সুজয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি মো: জুলহাস উদ্দিন, হিউ-টেক বিডির ব্যবস্থাপনা পরিচালক আশিক ইশতিয়াক লিখন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ মোঃ মামুন কবীর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আহাসান হাবীব, ওসমানী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,“আজকের আয়োজনের জন্য বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের ম্যাচ সত্যিই দারুণ হয়েছে—বিজয়ী ও পরাজিত দুই দলকেই অভিনন্দন। দর্শকদের উপস্থিতিও ছিল প্রশংসনীয়।
তোমরা নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকবে। কারণ খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। আশা করি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতেও এমন প্রাণবন্ত আয়োজন দেখতে পাবো। আবারও এ টুর্নামেন্টে যুক্ত সকলকে ধন্যবাদ।”
উক্ত আয়োজন নিয়ে স্পোর্টস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বলেন, টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পারা আমাদের জন্য বড় আনন্দের বিষয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ক্রিকেট খেলেনি, বরং পারস্পরিক সহযোগিতা, দলীয় চেতনা আর ভ্রাতৃত্ববোধও আরও গভীর হয়েছে।
চ্যাম্পিয়ন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগকে অভিনন্দন জানাই, পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগকেও ফাইনালে দুর্দান্ত খেলার জন্য ধন্যবাদ। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল, মাঠের কর্মকর্তা, আম্পায়ার, দর্শক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না।
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মো: জুলহাস উদ্দিন স্যারকে এবং বুটেক্স স্পোর্টস ক্লাবের মডারেটর স্যার,স্পোর্টস ক্লাবের উপদেষ্টাসমূহ, আমার ক্লাবের জেনারেল সেক্রেটারী অনুপম সাহা,হেড অফ ক্রিকেট তারেক ফয়সাল, ব্যাচমেট ও জুনিয়রদেরকে যাঁদের অনুপ্রেরণা ও সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্ট বাস্তবায়ন সম্ভব হতো না। পাশাপাশি আমাদের স্পন্সর Auko-Tex Group ও Hue Tech BD-কেও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের এ আয়োজনে সার্বিক সহায়তার জন্য।
বুটেক্স স্পোর্টস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”
উল্লেখ্য গত ২৮ মে থেকে শুরু হয় এ টুর্নামেন্ট যেখানে মোট ১০টি দল অংশ নেয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...