
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালিতে নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনছুর আহমেদ। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.শ্যামল কুমার চৌধুরী। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুল হক নয়ন। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার ইউনিটের সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
পরে প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।জলাতঙ্কে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...