
কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় সারা দেশে একাধিক স্থানে লোডশেডিং হচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিডিবি।
বার্তায় বলা হয়, বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটিজনিত কারণে হঠাৎ বন্ধ হওয়ায় দেশব্যাপী লোডশেডিং করতে হচ্ছে। আগামী ২ বা ৩ দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।
সাময়িক এ পরিস্থিতি মোকাবিলায় পিডিবি দেশবাসীর সহযোগিতা কামনা করছে।
সূত্রে জানা যায়, কারিগরি ত্রুটির কবলে পড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে আদানি ও রামপাল বিদ্যুৎকেন্দ্র।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত