
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহমান (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে আব্দুর রহমান তার বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেলকে নিয়ে অটোরিকশায় ঘুরতে বের হয় এবং খড়িয়াপাড়া এলাকায় যায়। বন্ধুদের মধ্যে একজন স্থানীয় এক কিশোরীকে পছন্দ করতো। সেই কিশোরীকেই একই গ্রামের রোকন নামের আরেকজনও পছন্দ করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
এ ঘটনার জের ধরে রোকন তার সহযোগী ফায়সালসহ কয়েকজনকে নিয়ে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এসময় আব্দুর রহমানসহ আশিক ও হিমেল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আব্দুর রহমানকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার পর থেকে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। তবে লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। ঢাকা থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পৌঁছানোর পর অভিযোগ দায়ের করা হবে বলে নিহতের পরিবার জানিয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...