
প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির পরিমাণ কিছুটা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার, ৭ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডা. পোদ্দার বলেন,“আমরা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে কিছু পরিবর্তনের চিন্তা করছি। ছুটির পরিমাণ কমিয়ে আনা হবে—এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তবে সাপ্তাহিক দুই দিন ছুটি (শুক্র ও শনিবার) যথারীতি বহাল থাকবে। বিষয়টি চূড়ান্ত হলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পাঠদানে ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্তের কথা ভাবছে মন্ত্রণালয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী