মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম: উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষমদের মাঝে ১০ হুইল চেয়ার ও ট্রাইসাইকেল ২টি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার( ভূমি) মং এছেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম (অ,দা)।
বক্তারা বলেন, সরকারের সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা তথ্যের উপর ভিত্তি করে প্রতিজনের বাড়িতে স্ব-শরীরে গিয়ে দেখে আসি৷ যারা সমাজ সেবা অধিদপ্তর হতে সেবা পাওয়ার উপযুক্ত জনস্বার্থে আমরা তাদের জন্যে নিয়োজিত৷
এ সময় মোট ১২জন উপকারভোগীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত