নেত্রকোনায় ওলামাদলের সভায় ড. হিলালী

পিআর পদ্ধতির কারণে নেপালে ১৭ বছরে ১৪ বার ক্ষমতার পরিবর্তন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির কারণে নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়েছে। দেশটিতে গত ১৭ বছরে ১৪ বার ক্ষমতার পরিবর্তন ঘটেছে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

রোববার (২১ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা ওলামাদলের মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. হিলালী বলেন, “পিআরের দাবিতে যারা আন্দোলন করছে, তাদের আসল উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা। জনমনে বিভ্রান্তি তৈরি ও ভুল তথ্য ছড়ানোর জন্যই এই আন্দোলন। ৫ আগস্টের আগে পিআর নিয়ে কেউ কথা বলেনি। পিআর পদ্ধতির নামে কারও এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

একটি দলকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী জানতো না কাদের ছেলে মুক্তিযুদ্ধে গেছে। তখনই তারা আলবদর-আলশামস বাহিনী গঠন করে মুক্তিকামী মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এবং গণহত্যায় সহযোগিতা করেছে।”

সভায় জেলা ওলামাদলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামানসহ জেলা ওলামাদলের অন্যান্য নেতৃবৃন্দ।