পালানোর সময় আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা বেগম সুইটিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পালানোর সময় দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে  নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

তিনি জানান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল (বুধবার) আদালতে তোলা হবে বলেও জানান ওসি বুলবুল ইসলাম।