
পাইকগাছা পৌরসভায় প্রথমবারের মতো ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(সেপ্টেম্বর) সকালে পৌরসভা মিলনায়তনে কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীন। পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম নূর আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উপ-সহকারী প্রকৌশলী লিংকন আলী সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
২০২৪-২৫ অর্থবছরের সেরা করদাতা হিসেবে তিনটি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তি এ সম্মাননা পান। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ব্যক্তি পর্যায়ে আলহাজ্ব আমিন উদ্দিন সানা ও আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু সেরা করদাতার সম্মাননা অর্জন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...