
এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছার উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে পৌরসভার জিরোপয়েন্ট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এ ছাত্রদল নেতা বলেন, এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আমার এ আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নদী ভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ ও জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কার এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে আমাদের এ দাবির পক্ষে আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। আগামী এক মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ইউএনও অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দিয়েছেন সাবেক এ ছাত্রদল নেতা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিকদল নেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, শাহাবুদ্দিন সরদার, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত প্রার্থী না দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...