
এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঁকা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির খুলনা জেলার টিম প্রধান এবং খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।
পথসভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সরোয়ার মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক হোসেন, আক্তার হোসেন, শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, এসএম শাহাবুদ্দিন, জামাল ফারুক, লিটন আহমেদ, শফিকুল সানা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জনগণকে একত্রিত করতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে। এছাড়াও আগামী বহিরাগত প্রার্থীকে না দেওয়ার জোর দাবি জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...