
খুলনার পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্টিটিউট লেভেল স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে টিটিসির হলরুমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মোয়াজ্জেম হোসেন সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এবং পাইকগাছা টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহিদ মোড়ল। স্বাগত বক্তব্য দেন চিফ ইন্সট্রাক্টর শংকর প্রসাদ দত্ত।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এবং উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি. এম. জাকারিয়া।
বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক