
পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী এলাকায় মনা খাতুন (১৭) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পরিবারের সবার অগোচরে সে নিজ বসতঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়রা জানান, মনা খাতুন কী কারণে এমন চরম পথ বেছে নিল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে তা বলা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মেহেদী হাসান জানান, মেয়েটির পরিবার বলছে, গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু কারণে মারা গেছে ময়না তদন্ত পরবর্তী নিশ্চিত হওয়া যাবে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...