
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সাবেক ছাত্রদল নেতা আহসান উদ্দিন খান শিপন বলেছেন,আজকে পদ আছে কালকে পদ চলে গেলে কেউ জিজ্ঞাসা করবে না। আমরা পদ ছাড়া রাজনীতি করতে শিখেছি। জনগণের ভালোবাসা অর্জন করতে শিখেছি। আমরা দলের আদর্শ লালন করি ।
তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তার হাত ধরেই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে। সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকা বিএনপির ঘাঁটি। শত শত নারীরা আজ উপস্থিত হয়েছেন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন বলেন, আমি এই মাটির সন্তান সরাইলের মাটিতেই আমি জন্ম গ্রহণ করেছি।
এই মাটিতেই আমি মরবো। তিনি বলেন, আমি কখনো পদ-পদবি’র তোয়াক্কা করিনি। যদিও ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তবে দল মনোনয়ন না দিলেও আমৃত্যু দলের পাশে থাকবো। আমার নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়া’র আহ্বান জানাচ্ছি।
সাবেক ছাত্রনেতা শিপন বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ লালন করে ৩১ বছর যাবত মাঠে আছি। আগামী দিনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দল ও জনগণের পাশে থাকার অঙ্গীকার করছি।এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ রাকিব, সাবেক চেয়ারম্যান আবু মুসা উসমানী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খসরু নোমান, শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা ওসমান গণি, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ জামান জালাল, যুবদল নেতা গিয়াস উদ্দিন, সোহাগ আহমেদ, বায়েছ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া প্রমুখ।
এসময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক লাখাই সড়কের নেতাকর্মীদের ও সাধারণ মানুষের মিছিলে অংশগ্রহণ ছিলো চোখে পরার মতো।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...