
পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।
এদিকে এর প্রায় তিন ঘণ্টা পার হলেও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী