মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বয়স তো মোটামুটি কম হয়নি " আজও পর্যন্ত কোন রাজনীতি দলের সদস্য হতে পারেনি " সামনের দিনে"না হওয়ারই ইচ্ছা। না, রাজনীতি সহজ নয়। এটি একটি জটিল প্রক্রিয়া যা ক্ষমতা, নীতি নির্ধারণ, এবং সমাজে সম্পদের বণ্টন নিয়ে কাজ করে। রাজনীতিতে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী ও দল জড়িত থাকে যাদের মধ্যে সম্পর্ক স্থাপন, মতাদর্শগত বিরোধ এবং জনসম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা দরকার হয়।
কেন রাজনীতি সহজ নয়? রাজনীতিতে এমন সব সিদ্ধান্ত নিতে হয় যা সমাজের বিভিন্ন অংশের ওপর প্রভাব ফেলে, যেমন সম্পদ বন্টন। বিভিন্ন সত্তার মধ্যে সম্পর্ক: রাজনৈতিক দল, এবং জনগণের মধ্যেকার সম্পর্ক বেশ জটিল, এবং এই সম্পর্কগুলোকে সুসংহত রাখা কঠিন।বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তির মধ্যে নীতি ও মতাদর্শগত পার্থক্য থাকে,যা ঐক্যমত্যে পৌঁছানো কঠিন করে তোলে।
একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা ও নীতি নির্ধারণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশল প্রয়োজন, যা সময়সাপেক্ষ ও জটিল। রাজনীতিবিদদের জনগণের প্রতিনিধিত্ব করতে হয় এবং জনমত ও চাহিদা অনুযায়ী নীতি প্রণয়ন করতে হয়।এই কারণগুলো রাজনীতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং সহজসাধ্যের বাইরে নিয়ে যায়।।দুঃখ হলেও সত্য আমার ফেসবুক পেইজে দেওয়া ছবি বিভিন্ন রাজনৈতিক নেতা, এমপি, জনপ্রতিনিধি চেয়ারম্যান ব্যক্তিদের সাথে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন এলাকার বিভিন্ন অনুষ্ঠানের ছবি জানা-অজানা অনেক ব্যক্তিদের সাথে ছবি তোলা হয়েছে।
এই ছবিগুলাকে পুজি করে অনেকে মনে করেছিল আমি কোন রাজনৈতিক দলের সদস্য। কিন্তু ইনশাআল্লাহ আজও পর্যন্ত কোন রাজনীতি দলের সদস্য হতে পারিনি। সৌভাগ্যই বলেন আর দুর্ভাগ্য বলেন, আমরা যখন সামাজিক জীব। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব অনেকেই রাজনীতি দলের সাথে জড়িত। আজ দুঃখের সাথে বলছি, আমি একজন মানুষ।
একজন সামাজিক বা গণমাধ্যম কর্মী হিসেবে প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক থাকতেই পারে। এই সম্পর্ক থাকার অর্থ এই নয় আমি কোন রাজনৈতিক দলের সদস্য। যারা আমার ফেসবুক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ তায়ালা যেন আমাকে কখনো কোন রাজনীতি দলের সদস্য না করান। কারন আমি সজ্ঞানে বলছি এটা অনেক কঠিন কাজ আমার পক্ষে সম্ভব না।
অনেকে বলেন রাজনীতি পদ নেওয়ার জন্য রাতে রাতে পরিবর্তন হয়েছি। আরে ভাই আপনি তো আমার সম্পর্কে জানেনই না আমি রাজনীতি দলের সদস্য হতে পারিনি, আগে তো সদস্য হতে হবে তারপরে রাতে বলেন না আর দিনে বলেন পদ নেওয়া যাবে ।
আপনারা মনে করেন কিছু লোকের সাথে ছবি তোলেই আমরা রাজনীতির অন্তর্ভুক্ত হয়ে গেছি। অনেকে নিজেকে পাণ্ডিত্য মনে করে অন্যকে দামানোর জন্য "কিছু বাক্য লেখেন "দালাল" দোসর আরো কত কিছু। এসব মানায় তাদের যারা দলে অন্তর্ভুক্ত হয়ে দলে সদস্য পদ নিয়ে অন্য দলে যেতে চাই তাদের জন্য। আরে মিয়া আপনার রাজনীতি করে"না আপনি কিভাবে বলেন, কেন বলবেন এমন কথা।
রাজনীতির পদ- পদবী যাদের আছে তাদের জন্য এ কথাটি শোভা পায়। যারা রাজনীতি করে না তাদেরকে ছবি দিয়ে ট্যাগ দিবেন না। যারা রাজনীতি করে না ট্যাগ দিলেও আপনার দলের অন্তর্ভুক্ত হবে না। পরিশেষে বলি সমাজে চলতে হলে সবার সাথে সম্পর্ক থাকতে পারে কিন্তু সম্পর্কের অর্থটা এমন নয় যে।
আমি তার মতাদর্শে বা তার কোন রাজনীতিক আদর্শের সাথে জড়িত। আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি গণমাধ্যমে অনেক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়। রাজনীতি ব্যানার বাদে।এক সাথে ছবি তোলা হতে পারে তার জন্য রাজনীতি পরিচয় বহন করে না।
রাজনৈতিক পরিচয় ছবি নয় রাজনৈতিক পরিচয় হলো সদস্য সংগ্রহ ও পদ-পদবি থাকতে হয়। একটি দলের আদর্শ অনুসরণ করাকে দলীয় অন্তর্ভুক্ত বলে। মো. তাসলিম উদ্দিন সাধারণ সম্পাদক। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত