
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ দলীয় নেতৃত্বে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী, সৎ ও ক্লিন ইমেজধারী নেতাদের মূল্যায়নের দাবিতে নালিতাবাড়ীতে বিএনপি সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব নালিতাবাড়ীতে উপজেলা, শহর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজনগর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদা, বাঘবেড় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মরিচপুরান ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শহর বিএনপি’র ৬ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...