পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্য বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় তারা পূজার আনন্দ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় মোট ১৩টি পূজামণ্ডপ ঘুরে দেখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। তিনি পূজার আয়োজক এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় গোলাম কিবরিয়া ভিপি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই সমানভাবে এই দেশের নাগরিক। দুর্গোৎসবে নারী-পুরুষ নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন—এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।”
তার সাথে ছিলেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, পৌর আমীর হেলাল উদ্দিন, নায়েবে আমীর আরিফ রব্বানী, সেক্রেটারি আবদুল মোমেন, শ্রমিক কল্যাণ সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের, যোগানীয়া ইউনিয়ন সভাপতি আয়ুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত