
মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নাচোল উপজেলার রহনপুর টু চাঁপাইনবাবগঞ্জ সড়কের ফতেপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ (২৮) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি গ্রামের সাদেক আলীর ছেলে।
জানা যায় নিহত আবুল কালাম আজাদ নিজ বাড়ি থেকে পালসার মোটরসাইকেল চালিয়ে চাঁপাই যাওয়ার পথে চাঁপাই থেকে আসা (ঢাকা মেট্রো ট-২০-০৩৬৫ ) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিহত আবুল কালাম আজাদের দুই পা, হাত ও মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...