জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সহিংসতা অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মামলায় মোহাম্মদ ফুল মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর -১ টায় নবীনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ফুল মিয়া সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
নবীনগর থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে নবীনগর থানায় মামলা নং-১৯ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৩৪০, ৩২৩, ৩২৪, ৩২৬, ৪৩৬, ৩৮০, ১১৪ এবং ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮ সালের ৩/৪২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ফুল মিয়ার বিরুদ্ধে সহিংসতা সৃষ্টি, রাস্তা অবরোধ, মারধর, অগ্নিসংযোগ, চুরি ও বিস্ফোরক দ্রব্যের ব্যবহারসহ একাধিক ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম কালের বিবর্তন'কে জানান, “গ্রেফতারের পর তাকে থানায় রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত