জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ব্যারিস্টার জাকির আহমেদ কলেজে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. রুবেল মিয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গুলশান কমার্স কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ পরিচালনা কমিটির সভাপতি নাহরিন ফারহানা পপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, ফেরদৌস আহমেদ চৌধুরী, আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান, কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির, সুজন নবীনগর উপজেলার সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম কে জসিম উদ্দিন।
এছাড়াও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আরিফা আক্তার, সঞ্জীব ভট্টাচার্য, আলমগীর হোসেন, মতিউর রহমান, জাকিয়া আক্তার, মো. বুরহান উদ্দিন, মো. আলাউদ্দিন ও মোবারক হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ নবীনগর উপজেলার একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই সুপরিচিত। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত