জামাল হোসন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপুল পরিমাণ জাল নোট ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর সদরের আদালতের উত্তর-পশ্চিম কর্ণারে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে ১০ লক্ষ ১৮ হাজার টাকার জাল নোট, একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ বিকেলে এ অভিযান চালায়। তবে অভিযানের সময় পার্লারের মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি। এ ঘটনায় পার্লারে কর্মরত তিনজন নারী কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত