নবীনগরে পানিতে ডুবে আপন ভাইবোনের করুণ মৃত্যু

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) :- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—মরহুম হাবিব মেম্বারের ছেলে জামাল মিয়ার দুই সন্তান তিশা (৯) ও আরিয়ান (৬)।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুদের পানিতে নামার বিষয়টি পরিবারের কেউ খেয়াল করেনি। পরে পাশের বাড়ির এক ব্যক্তি গোসল করতে গিয়ে প্রথমে এক শিশুকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। সন্দেহ হলে তিনি ডুব দিয়ে খুঁজতে গিয়ে অপর শিশুকেও ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন।

দুই শিশুকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সন্তান হারিয়ে মা-বাবা পাগলপ্রায় হয়ে পড়েছেন।