হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলা উপজেলাধীন টালকি ইউনিয়নের কৃতি সন্তান উদীয়মান নেতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী।
২০১৮ সালের পর থেকে তিনি বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলা থেকে রক্ষা, হামলা প্রতিরোধ ও চিকিৎসায় সহযোগিতা করে স্থানীয় নানা সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছেন। তাঁর প্রতি জনগণের আস্থা ও সমর্থন দিন দিন বাড়ছে।
ইতিমধ্যে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন এবং উপজেলা বিএনপির আসন্ন কমিটিতে সদস্য সচিব হিসেবে জোরালো দাবিদার।
তরুণ প্রজন্মের প্রতিনিধি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদী নকলাকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চান।
তরুণ প্রজন্ম বিশ্বাস করে, তাঁর মতো যোগ্য নেতৃত্বই এলাকার রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই, নকলা উপজেলা বিএনপির আসন্ন কমিটিতে ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদীকে গুরুত্বপূর্ণ পদে প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্ক্ষীরা সহ এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত