
মানিকগঞ্জ সদর উপজেলার অন্তর্গত গড়পাড়া ইউনিয়নধীন বাংলাদেশ হার্ট সংলগ্ন ধলেশ্বরী নদীতে সানি নামে ১১-১২ বছর বয়সী এক ছেলে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।বন্ধুদের সাথে গোসলে নেমে স্রোতে তলিয়ে গেছে আর ওঠেনি ১১-১২বছর বয়সী সানি। ডুবে যাওয়ার সময় চিৎকার করলে তাকে উদ্ধার করতে পারে নাই তার সাথীরা।
২৭শে সেপ্টেম্বর ২০২৫ ইং শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে দুপুর আনুমানিক সাড়ে ৩টার সময় গোসল করতে গেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। নি’খোঁজ সানীর পিতার নাম জানু সরকার বলে স্থানীয়রা জানান। সানি সাঁতার জানতো না বলে তার বন্ধুরা জানায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন গোসল করার জন্য সানি পানিতে ঝাঁপ দেয় স্রোতে ভেসে নিলে চিৎকার দিয়ে বলে আমারে বাঁচাও আমার বাঁচাও।সানীর বন্ধুরা সাথে সাথে নদীতে নেমে হাত ধরতে পারলেও স্রোত বেশি থাকায় ধরে রাখতে পারেনি অবশেষে তাদের জীবন রক্ষার্থে সানিকে ছেরে দেয় তারা।
সানির ভাগ্যে কি ঘটেছে এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন রাত হয়ে যাওয়ায় সানিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ ২৮ শে সেপ্টেম্বর রবিবার ডুবুরিরা সানি কে উদ্ধারের জন্য চালিয়ে যাচ্ছেন।
সানী ফিরে আসবে এ আশায় নদীর পাড়ে সকাল থেকে স্বজনদের অপেক্ষা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...