
ইমরান হাসাব, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হাসান শামীম। সোমবার সকালে অনুষ্ঠিত এ সভায় তিনি মাদকমুক্ত, আধুনিক ও যুগোপযোগী ত্রিশাল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে শামীম বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক ত্রিশাল উপহার দিতে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ত্রিশালকে নতুনভাবে গড়ে তুলতে চাই।”
মাহমুদুল হাসান শামীম বর্তমানে ধলা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং আমিয়ান ডাংগুরী কাজিগ্রাম এমদাদুল উলুম মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় সমাদৃত হয়েছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সময়ের আবতনের ইমরান হাসান বুলবুল, দৈনিক সময়ের আলো’র হুমায়ুন কবীর হিমাদ্রি, আজকের বাংলাদেশ পত্রিকার মমিনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার সাইফুল আলম তুহিন, দৈনিক সবুজ বাংলার আবু রাইহান ও দৈনিক জনবানীর দুর্জয় ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুফতী এম. এম. আশরাফুল আলম, ময়মনসিংহ মহানগর গণফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবাদী সরকার, ওলামা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য হাফেজ মাওলানা নূর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...