
বকুল হোসেন,রাজশাহী (তানোর): রাজশাহী তানোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে মোঃ মাবুবুব আলমের তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান লিটন, আহবায়ক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা,অনুষ্ঠান টির সঞ্চালন করেন মোঃ আলী জিন্নাহ সদস্য সচিব তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল, ও মোঃ হামিদুর রহমান, সদস্য সচিব তানোর পৌর স্বেচ্ছাসেবক দল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহারিয়ার আমিন বিপুল সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরেফিন কনক সিনিয়র যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম রাসেল যুগ্ম আহবায়ক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা তানোর মোঃ আঃ গাফফার যুগ্ম আহবায়ক তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ জালাল উদ্দীন, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল, রাকিব, সদস্য তানোর উপজেলা স্বেচ্ছাসেবক মোঃ আঃ রাজ্জাক, যুগ্ম আহবায়ক তানোর পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ সেলিম উদ্দীন আহবায়ক, তানোর পৌর ৪নং ওয়ার স্বেচ্ছাসেবক দল,এছাড়াও ৭টি ইউপি ও ২টি পৌরসভার বিপুল পবিমান স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দল করতে যেয়ে যারা পতিত সরকারের আমলে নির্যাতিত হয়েছেন। রাতে লেবারদের সাথে মাঠে এবং ধানের ক্ষেতে শুয়ে থেকেছেন এবং যারা মামলা, হামলা ও অমানষিক নির্যাতনের স্বীকার হয়েছিলেন তাদেরকে নেতৃত্ব প্রদান করা হবে।
তিনি আরো বলেন, সময়ের কোকিল অনেক হয়েছেন। আজ তারা মাঠ ভরে ফেলেছে। কিন্তু ঐ লোকগুলোকে ৫ আগস্টের পূর্বে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তবে ঐ সকল নেতাকর্মীদের বাহির করে দেয়া হবেনা। কিন্তু প্রতিজনের আমলনামা দেখা হবে বলে কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাতয়িতাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা আহবায়ক এই কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। এজন্য আন্দোলন সংগ্রামে যারা নিজেকে উৎসর্গ করতে পারবে তারাই সম্মানের অধিকারী হবেন। তিনি আরো বলেন, যারা পতিত স্বৈরাচার সরকারের আমলে নিজের শরীরের ঘাম ঝড়িয়েছেন। তার ঘাম কখনো বৃথা যাবেননা। রাজনীতি করতে হলে বড় ভাই, গুরু এগুলোর লেজুরবৃত্তি করলে চলবেনা। নিজেকে তৈরী করতে হবে। কেউ কাউকে জায়গা করে দেয়না, নিজেকে জায়গা করে নিতে হয় বলে উল্লেখ করেন তিনি।
উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্য প্রধান অতিথি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। যার ফলশ্রুতি আজ বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। হয়েছে স্বৈারাচার মুক্ত। টেন্ডারবাজী, চাঁদাবাজী ও সন্ত্রাস করার জন্য ছাত্র-জনতা ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন করেনি। সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
মানুষের গণতন্ত্র, ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে ফিরিয়ে আনতে বিএনপি বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আন্দোলন করেছিলো। কারন কোনখানেই ঐ পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ প্রানভরে কথা বলতে পারেনি। বিএনপি ক্ষমতায় আসলে আগামীতে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পতিত সরকার সম্পূর্নভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে ষড়যন্ত্রমূলকভাবে বেগম জিয়াকে কারাগারে রেখেছিলেন। কিন্তু তাঁকেও দমাতে পারেনি। তাঁর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে।
এটাই হচ্ছে বিএনপি নেত্রী। বেগম জিয়া এখন বিএনপি নেত্রী নয়। তিনি সারা দেশের নেত্রী। তিনি বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...